ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ময়মনসিংহে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০২, ১১ মার্চ ২০২৪
ময়মনসিংহে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
তারাকান্দায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

রোববার রাত সাড়ে ১১টার দিকে তারাকান্দা-ধোবাউড়া সড়কের ডেওয়াতলা নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী।

নিহতরা হলেন উপজেলার পঙ্গুয়াই এলাকার মোটরসাইকেল চালক সিরাজুল ইসলাম ও অপরজন ধোবাউড়া উপজেলার মোশাররফ। সিরাজুল ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

ওসি ওয়াজেদ আলী বলেন, উপজেলার পঙ্গুয়াই এলাকার সিরাজুল ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। রোববার রাতে দুজন যাত্রী নিয়ে ধোবাউড়ার দিকে যাচ্ছিলেন সিরাজুল ইসলাম। পথে তারাকান্দা-ধোবাউড়া সড়কের ডেওয়াতলা নয়াপাড়া এলাকায় যেতে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিরাজুল ও মোশাররফ মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরো এক যাত্রী।

ওসি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীকে হাসপাতালে পাঠিয়েছি। নিহত সিরাজুল ও মোশাররফের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!