ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহ সিটি নির্বাচন: বড় ব্যবধানে বিজয়ের পথে টিটু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৮, ৯ মার্চ ২০২৪
ময়মনসিংহ সিটি নির্বাচন: বড় ব্যবধানে বিজয়ের পথে টিটু
ময়মনসিংহ সিটি নির্বাচনে বড় ব্যবধানে বিজয়ের পথে ইকরামুল হক টিটু

ময়মনসিংহে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ করা হয়। এখন ভোটগণনা চলছে। এরই মধ্যে ৫৪ কেন্দ্রের ফলাফল জানা গেছে।

৫৪টি কেন্দ্রে ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি) পেয়েছেন ৫৫ হাজার ৩৪২ ও সাদেকুল হক খান মিল্কি (হাতি) ১২ হাজার ৮০৪ ভোট পেয়েছেন। 

ময়মনসিংহ সিটিতে ১২৮টি ভোটকেন্দ্রের ৯৯০টি ভোটকক্ষে ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন। নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার নয়জন।

Advertisement

এবার এই সিটিতে মেয়র পদে পাঁচজন, ৩৩টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!