ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সহিংসতা: ৫ আইনজীবী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৬, ৯ মার্চ ২০২৪
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সহিংসতা: ৫ আইনজীবী রিমান্ডে
ফাইল ফটো

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহিংসতায় ঘটনায় করা মামলায় পাঁচ আইনজীবীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এ আদেশ দেন। এর আগে, আসামিদের আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

পাঁচ আইনজীবী হলেন- অ্যাডভোকেট কাজী বশির আহমেদ, অ্যাডভোকেট তুষার, অ্যাডভোকেট তরিকুল, অ্যাডভোকেট এনামুল হক সুমন ও ব্যারিস্টার ওসমান চৌধুরী। তাদেরকে রাজধানীর বনানীসহ বিভিন্ন জায়গা থেকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়।

Advertisement

গত ৬ মার্চ সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়। পরদিন বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোট শেষ হয়। এরপর গণনা নিয়ে হট্টগোল ও মারধরে ঘটনায় আটকে যায় নির্বাচনের ফল।

এ ঘটনায় শুক্রবার রাতে সহকারি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ বাদী হয়ে ২০ জনকে আসামি করে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করেন। এছাড়া মামলায় ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!