[ রাজধানী ]
বনানীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
ফাইল ফটো
রাজধানীর বনানীর কাকলীতে মোটরসাইকেলের ধাক্কায় মো. শাজাহান তালুকদার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের ভায়রা ভাই মো. অহিদুল ইসলাম এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করছেন।
নিহত শাজাহান তালুকদারের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকায়। তার বাবার নাম ওয়াজেদ খান। বর্তমানে তিনি গেন্ডারিয়া এলাকায় থাকতেন।
.png)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!