ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৩, ১৪ মার্চ ২০২৪
সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শহরতলী জালালাবাদ থানার টুকেরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাসুক মিয়া জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় আরো একজন আহত হলেও তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় ট্রাকটি উদ্ধার করা হয়েছে। আহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!