[ দেশজুড়ে ]
সিলেটে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১০
ছবি: সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে বাস-ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন। শুক্রবার দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের উপজেলার উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে পরশ (৬) এবং বাসচালক। তবে, চালকের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দুপুরে জাফলংগামী পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেট-তামাবিল মহাসড়কের উপজেলার উমনপুর এলাকায় সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন অন্তত ১০ জন। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, আমি জেনেছি জৈন্তাপুর পুলিশের টহল দল ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে তামাবিল হাইওয়ে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!