ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ৮ মার্চ ২০২৪
কালাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের কালাইয়ে দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাকের পেছনে একটি মাইক্রোবাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন।

বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরসভার নরওয়েস্ট হিমাগারের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জের রাঙ্গামাটি গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী ফাহিমা খাতুন (৪০) এবং একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে রোহান (৮)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Advertisement

কালাই থনার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে মাইক্রোবাসটি মহাসড়ক হয়ে জয়পুরহাট থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালাই পৌরসভার নরওয়েস্ট হিমাগারের মুল ফটকের সামনে আলুবোঝাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে এসে ধাক্কা মারে। ফলে মাইক্রোবাসটির অর্ধেক অংশ ট্রাকের পেছন ঢুকে পড়ে। এতে চালকসহ সবাই মারাত্মক আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে দুইজন মারা যান। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরো জানান, মাইক্রোবাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!