[ দেশজুড়ে ]
সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
ফাইল ফটো
নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় ৫৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সৈয়দপুর থেকে তারাগঞ্জ যাওয়ার পথে কামারপুকুর স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
জানা যায়, গাড়ির ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি খান শরিফুল ইসলাম বলেন, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!