ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ২৩ মার্চ ২০২৪
চাঁদপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের মতলব উত্তরে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নুর ইসলাম (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন যাত্রী আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার সিপাইকান্দি ঠেটালিয়া বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম (৪০) মতলব উত্তর উপজেলার নবুরকান্দি এলাকার মৃত শহীদুল্লাহ প্রধানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন।

তিনি জানান, বিকেলে চাঁদপুরগামী মাইক্রোবাসের সঙ্গে একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন আরো তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব হাসপাতাল ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

Advertisement

ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ ঘটনায় মাইক্রোবাস ও সিএনজিটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!