ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ত্রিশালে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৯, ৭ এপ্রিল ২০২৪
ত্রিশালে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
ফাইল ফটো

ময়মনসিংহের ত্রিশালে জমি বিরোধে দুইপক্ষের সংঘর্ষে আব্দুল কাদির জিলানি নামে একজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

নিহত আব্দুল কাদির জিলানি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের জামতলা গ্রামের আব্দুস মোবাহানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি কামাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আব্দুল কাদির জিলানির সঙ্গে তারই গোষ্ঠীর মামুন-সোহাগের জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। শনিবার রাত ৯টার দিকে এ নিয়ে দুইপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এ সময় জিলানি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলাও প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!