ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২২:২০, ৮ এপ্রিল ২০২৪
বরিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 
উজিরপুর মডেল থানা। ফাইল ফটো

বরিশালের উজিরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুস সালাম সেরনিয়াবাদ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম উপজেলার দক্ষিণ সাতলা গ্রামের হাজি মোহাম্মদ মোবারক সেরনিয়াবাদের ছেলে।
 
জানা যায়,  আব্দুল সালাম সেরনিয়াবাদ সোমবার সকাল ৬ টার দিকে তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে একতা বাজারে নিজস্ব ফিডের দোকানের উদ্দেশ্যে রওয়ানা হয়ে বিশারকান্দি ফজলুল হক বিশ্বাসের বাড়ির উত্তর পাশের পাকা রাস্তার ওপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে আব্দুল সালাম সেরনিয়াবাদ মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয় এবং ঘটনাস্থলে মারা যান তিনি। 

Advertisement

উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহম্মেদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!