ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে সাড়ে ২১ মণ জেলিযুক্ত চিংড়ি উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৭, ৯ এপ্রিল ২০২৪
চাঁদপুরে সাড়ে ২১ মণ জেলিযুক্ত চিংড়ি উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউপির হরিণা ফেরিঘাট এলাকা থেকে ৮৫০ কেজি (২১.৫ মণ) জেলিযুক্ত চিংড়ি মাছ উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতে ঘাটে অভিযান চালিয়ে খুলনা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ককসিটে থাকা এসব জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করে সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

Advertisement

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে হরিণা ফেরিঘাট থেকে এসব জেলিযুক্ত চিংড়ি  উদ্ধার করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আনা হয়। দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের উপস্থিতিতে এসব চিংড়ি মাটিতে পুতে বিনষ্ট করা হয়।

মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশেক এস সাত্তার, চাঁদপুর সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, কোস্টাগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!