ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে তেলের মিলে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৬, ১২ এপ্রিল ২০২৪
চট্টগ্রামে তেলের মিলে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফাইল ফটো

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় চিনির গুদামের পর এবার এস আলম গ্রুপের তেলের মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এস আলম এডিবল অয়েল মিলে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, সকালে এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
 
এর আগে, গত ৫ মার্চ বিকেল ৩টার দিকে চট্টগ্রামে এস আলমের সুগার মিলের অপরিশোধিত চিনির গুদামে আগুন লাগে। ৬৭ ঘণ্টা পর ওই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
 
সুগার মিলের পোড়া রাসায়নিক বর্জ্য কর্ণফুলি নদীতে পড়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়। ভয়াবহ নদী দূষণে পানিতে বিষাক্ত কেমিক্যাল মিশে মরে ভেসে উঠে হাজার হাজার মাছ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!