[ দেশজুড়ে ]
আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন
ফাইল ফটো
সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বাইপাইল এলাকার ঐ ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ডিইপিজেড ও ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মর্কতা প্রণব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, দুপুর আড়াইটার দিকে বাইপাইল এলাকার ঐ ঝুটের গোডাউনে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আধাঘণ্টার চেষ্টায় দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!