[ দেশজুড়ে ]
চট্টগ্রামে এস আলমের তেলের মিলের আগুন নিয়ন্ত্রণে
ফাইল ফটো
চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম গ্রুপের তেলের মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এস আলম এডিবল অয়েল মিলে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, সকালে এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
এর আগে, গত ৫ মার্চ বিকেল ৩টার দিকে চট্টগ্রামে এস আলমের সুগার মিলের অপরিশোধিত চিনির গুদামে আগুন লাগে। ৬৭ ঘণ্টা পর ওই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!