আটককৃতরা হলেন মো. জসিম, মো. রিয়াজ, মো. নাসির, মো. রিয়াজ এবং মো. নিরব হোসেন। এরা সকলে দুলারহাট থানা এলাকার আহম্মদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।
দুলারহাট থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আহম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল লতিফ মাতাব্বরের বসতভিটা থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকার অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.png)