[ দেশজুড়ে ]
চট্টগ্রামে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিরিঙ্গি বাজার এলাকায় এয়াকুবনগর বস্তিতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকায় এয়াকুবনগর বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
.png)
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের ডিএডি আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!