নিহত রুবেল মিয়া নরসিংদীর আমদিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও ভূইয়ম উত্তরপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কেএম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. রুবেল আহম্মেদ ওরফে বডি রুবেল আমদিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি বৈয়ূম গ্রামের শাজাহান মিয়ার ছেলে।
.png)
জানা যায়, নরসিংদীর আমদিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল দুপুরে পাকুরিয়া বাজারে আসেন। কাজ শেষে পৌনে ২টার দিকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। ওই সময় প্রাইভেটকারে করে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর ৬ রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হওয়ার পর রুবেল মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তার শরীরের ওপরে বসে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
এ দিকে প্রকাশ্য দিবালোকে ইউপি সদস্যের হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করেন। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, আমদিয়া ইউপি নির্বাচনে নিহত রুবেল আহাম্মেদের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ইমরুল। ওই সময় দু’প্রার্থীর মধ্যে একাধিকবার হামলা, মামলা ও বাড়িঘর ভাঙচুরের মতো ঘটনা ঘটে। ওই নির্বাচনে নিহত রুবেল বিজয়ী হন। নির্বাচন পরবর্তী সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইমরুলের সঙ্গে দ্বন্দ্ব আরো চরমে পৌঁছে। এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে মনে করেন স্থানীয় অনেক বাসিন্দা।
মাধবদী থানার এসআই ফজলে রাব্বি বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ইউপি সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।