মঙ্গলবার রাতে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হোসেন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মহিদুল ইসলাম ওরফে সুমন গৌরীপুরের মাওয়া ইউনিয়নের কুমড়ী গ্রামের আ. সাত্তারের ছেলে।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী বলেন, স্থানীয় একটি মহিলা মাদরাসায় পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতো ঐ শিক্ষার্থী। মাদরাসায় আসা-যাওয়ার পথে মেয়েটিকে কু-প্রস্তাব দিয়ে বিরক্ত করতো সুমন। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় সুমন ক্ষিপ্ত হয়ে উঠে। গত বছরের ৭ আগস্ট মেয়েটির বাবা বাড়িতে না থাকার সুযোগে সুমন মেয়ের ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেয়েটি কোরআন শরীফ পড়া শেষে ঘুমানোর প্রস্তুতি নিলে সুমন মেয়েটির মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ সময় ডাক-চিৎকারের একপর্যায়ে মেয়েটির মা এগিয়ে এলে সুমন দৌড়ে পালিয়ে যায়।
.png)
এ ঘটনায় ২২ আগস্ট মেয়েটির বাবা থানায় সুমনকে আসামি করে ধর্ষণ মামলা করেন।