ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাপাসিয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে অটোচালক নিহত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৩, ১৭ এপ্রিল ২০২৪
কাপাসিয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে অটোচালক নিহত
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাইপাস রোডে টোক বাজার এলাকা বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন।বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুজন রঞ্জন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মো. ফজলুর রহমান কিশোরগঞ্জের ইটনা উপজেলার কৃষ্টপুর গ্রামের ফুল মামুদের ছেলে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বুধবার সকালে টোকবাজার এলাকায় গাজীপুরগামী পথের সাথী রাজদুত পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে কিশোরগঞ্জগামী সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান চালক।

Advertisement

পরে খবর পেয়ে কাপাসিয়া ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমানের নেতৃত্বে ফায়ার কর্মীরা গিয়ে অটোরিকশাটির গ্রিল কেটে চালকের লাশ উদ্ধার করে।

এসআই সুজন রঞ্জন তালুকদার জানান, দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ পুলিশের হেফাজতে রয়েছে। তার স্বজনদের জানানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!