ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে বাসচাপায় সিএনজির যাত্রী নিহত

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ১৯ এপ্রিল ২০২৪
বরিশালে বাসচাপায় সিএনজির যাত্রী নিহত
নিহত গোলাম কিবরিয়া। ফাইল ফটো

বরিশালের উজিরপুরে বাসচাপায় গোলাম কিবরিয়া (৩৫) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরো এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম কিবরিয়া বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ডের ধোপাবাড়ি মোড় এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে ঢাকাগামী বেপরোয়া গতির হানিফ পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গোলাম কিবরিয়া নিহত হন। আহত হন সিএনজির চালকসহ আরো এক যাত্রী। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, এ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যাত্রী জাহিদুল ইসলাম ও সিএনজিচালক মোস্তফা হাওলাদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি হানিফ পরিবহনের বাসটি আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!