প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে কে বা কারা ব্রিজের নিচে লাশটি ফেলে যায়।
পুলিশ জানায়, শুক্রবার সকালে স্থানীয় কৃষকরা উপজেলার লংগরপাড়ার গড়খাই ব্রিজের কাছে ধানক্ষেতে কাজ করার সময় কার্টনের ভেতরে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
.png)
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নবজাতকের লাশ শ্রীবরদীর আম গোরস্থানে দাফন করা হয়েছে।