ভু্ক্তভোগী রাসেল চৌদ্দগ্রামের শুভপুর এলাকার বাসিন্দা। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর গ্রামের অলি ও গিয়াস উদ্দিন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিনের প্রেমিকার কাছে গিয়াস উদ্দিন একজন মাদকসেবী এমন অভিযোগ করেন সিএনজিচালক রাসেল। এ ঘটনার প্রতিশোধ নিতে গিয়াস উদ্দিনকে হত্যার পরিকল্পনা করেন তিনি।
.png)
২০১৭ সালের ১৮ জুন গিয়াস উদ্দিন ও অলি মিলে রাসেলের সিএনজিটি ভাড়া করেন। পরে দিনভর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে তারা কুমিল্লা এয়ারপোর্টের পাশে একটি ঝোপের মধ্যে মাদকসেবন করেন। পরে রাসেল অচেতন হয়ে গেলে গিয়াস উদ্দিন ও অলি মিলে রাসেলকে শ্বাসরোধ করে হত্যা করেন তারা।
এ ঘটনায় রাসেলের স্বজনরা চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার এ রায় দেন আদালত।