বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. কামাল হোসেন সিকদার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন আবুল কাশেম প্রকাশ ওরফে জামাই কাশেম ও মো. ইউসুফ প্রকাশ ওরফে বাইট্যা কাশেম। সরকার পক্ষের আইনজীবী মো. ফয়েজ উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, ২০০৪ সালের ৩০ জুন র বায়েজিদ থানার বালুছড়া এলাকায় গুলিতে নিহত হন দুই সহোদর সাইফুল ও আলমগীর। এতে আহত হন তাদের বোন মিনু আরা। ২০ দিন ঢাকায় চিকিৎসাধীন থাকার পর তিনিও মারা যান। এই ঘটনায় সাইফুলের স্ত্রী আয়েশা আক্তার বাদী হয়ে বায়েজিদ থানায় মামলা করেন। এই মামলার অপর দুই আসামি গিট্টু নাসির ও ফয়েজ মুন্না র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হন।
তিনি আরো বলেন, অপরাধ প্রমাণিত হওয়ার আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন।
আসামিদের স্বজন মো. পারভেজ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নির্দোষ দাবি করে জানান, তারা উচ্চ আদালতে যাবেন।