[ দেশজুড়ে ]
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, পথেই ঝরল ২ প্রাণ
দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: সংগৃহীত
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ভুট্টাবোঝায় ট্রাকের সঙ্গে সারবোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
শুক্রবার ভোর ৬টার দিকে ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টিএন্ডটি মোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভুট্টাবোঝায় ট্রাকচালক জয়পুরহাট সদর উপজেলার চৌমুহনী এলাকার বাসিন্দা গোলাম রাব্বী ও হেলপার একই এলাকার বাসিন্দা রেজওয়ান।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান।
তিনি জানান, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!