রোববার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ঘোষিত তফসিল অনুযায়ী কুটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে রোববার সকাল ৮টা থেকে একযোগে ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
.png)
দুপুরের দিকে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আহমেদ দেখতে পান ব্যালট পেপারে তার প্রতীক অটোরিকশার বদলে প্যাডেল চালিত ৩ চাকার রিকশা প্রতীক দেওয়া হয়েছে। এ নিয়ে তার ভোটারা বিব্রত হচ্ছিলেন। দুপুর ১টার দিকে তিনি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ জানান। অভিযোগের বিষয়টি রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনকে অবহিত করলে সেখান থেকে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানান।
এ বিষয়ে কসবা ইউএনও মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, ব্যালট পেপারে প্রতীক সমস্যা হওয়ায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ বিষয় পরবর্তীতে পদক্ষেপ নেয়া হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলামও একই কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নে মোট ভোটার ৩৩ হাজার ৪৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৭৭৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৬৫৯ জন।