[ দেশজুড়ে ]
মহানন্দায় পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু
শিবগঞ্জ থানা। ফাইল ফটো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
তারা হলো ধাইনগর ইউপির পীরগাছি গ্রামের রাসেল আলীর ছেলে শাকিল আহমেদ (৯) ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে মারিয়া খাতুন (৯)। তারা দুজনই নাককাটিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো।
স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধাইনগর ইউপির নাককাটিতলা বাজাওে মহানন্দা নদীর ঘাটে অনান্য শিশুদের সঙ্গে গোসল করতে নেমে তারা ডুবে যায়। পরে তাদের সঙ্গে থাকা শিশুররা বাড়িতে খবর দিলে, স্থানীয়রা খুঁজে তাদের লাশ উদ্ধার করে।
.png)
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া দুই শিশুর স্থানীয়রা উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরবর্তী আইনী প্রক্রিয়া সম্পন্ন করে, পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁপাইনবাবগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!