[ দেশজুড়ে ]
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নারীসহ নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ
সিলেটে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন।
মঙ্গলবার দুপুর দেড়টায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোয়াইনঘাট উপজেলার নোয়াগাঁওয়ের রফিক মিয়ার ছেলে তুহিন মিয়া (১৮) ও একই গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী সালেতুন্নেসা (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রাকের সঙ্গে বিপরিতমূখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন ও সালেতুন্নেসা মারা যান। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। দুর্ঘটনায় কবলিত গাড়ী দুটি পুলিশের হেফাজতে রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!