মাগুরা সদর উপজেলার নালিয়ারডাঙ্গী গ্রামে সোমবার দুপুরে প্রতিবন্ধী কৃষক আক্কাস খানের উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে একশ’ কৃষকের মধ্যে এই কৃষি উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এ সময় দরিদ্র কৃষকদের মধ্যে একটি মাথাল, একটি কাস্তে ও একটি গামছা বিতরণ করা হয়।

.png)
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ মাগুরার উপ-পরিচালক ড. ইয়াসিন আলী, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির, চার উপজেলার বিভিন্ন বিষয়ের ওপর পুরুষ এবং নারী উদ্যোক্তাসহ প্রায় ২০০ কৃষক ও এলাকাবাসী।
কৃষক সাহেব আলী ও কামরুল জানান, এই প্রচণ্ড তাপদাহে কৃষকদের মাঠে কাজ করতে অনেক কষ্ট হয়। প্রতিবন্ধী কৃষক কৃষি উদ্যোক্তা আক্কাস খানের উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি কাজে ব্যবহারের যে উপকরণ দেওয়া হলো তা কৃষকের জন্য এখনকার সময় অনেক গুরুত্বপূর্ণ।
জেলা প্রশাসক আবু নাসের বেগ বলেন, এই প্রচণ্ড খরা এবং তাপের ভেতর কৃষকের মাঠে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য এই উদ্যোগ হাতে নেয়া হয়েছে। মাগুরা কৃষি নির্ভরশীল, তাই তিনি মাগুরার সকল বিত্তবানদের আহ্বান জানান এই গরম ও খরতাপে গরীব অসহায় কৃষকদের পাশে দাঁড়াতে।