[ দেশজুড়ে ]
ঈদে এসেছিলেন বাড়িতে, ‘হিটস্ট্রোকে’ প্রাণ গেল প্রবাসীর
মৃত খাইরুল ইসলাম
নাটোরে ভুট্টাক্ষেতে কাজ করার সময় হিটস্ট্রোকে খাইরুল ইসলাম নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের উজানপাড়া এলাকা এ ঘটনা ঘটে। মৃত খাইরুল ইসলাম উপজেলার উজানপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন।
জানা গেছে, ৮ বছর আগে সৌদি আরবে কাজে যান খায়রুল ইসলাম। ঈদে তিন মাসের ছুটিতে নাটোরের নলডাঙ্গায় গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে নিজের জমিতে ভুট্টা সংগ্রহে যান তিনি। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করেন তিনি।
.png)
নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, আমাদের কাছে বেলা ১১টায় খবর আসে খাইরুল ইসলাম নামে এক সৌদি প্রবাসী মারা গেছেন। পরে তার মৃত্যুর সব প্রক্রিয়া আমাদের একজন মাঠকর্মী সংগ্রহ করেন। সবকিছু শুনে আমাদের কাছে মনে হয়েছে, তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!