[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জে ৩ ছাত্রদল নেতা কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি মো. সায়েদ সুমন, জেলা ছাত্রদলের সহ সভাপতি সোয়েব সাদেকিন বাপ্পী ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম নিশাদকে কারাগারে পাঠায়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ২টি রাজনৈতিক মামলায় কিশোরগঞ্জ জেলা জজ কোর্টে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।
এ তথ্য নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক মিলন।
.png)
তিনি জানান,বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনের ২০২৩ সালের মামলায় ৩ জেলা ছাত্রদল নেতা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর না করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!