ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন পোশাক শ্রমিক

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৭, ৪ মে ২০২৪
হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন পোশাক শ্রমিক
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রফিকুল আকন্দ ও সালমা বেগম দম্পতির ছেলে হজরত আলী (২২)। এই দম্পতির স্বপ্ন ছিল- একমাত্র ছেলেকে বিয়ে করাবেন হেলিকপ্টার যোগে। ঠিক যেমন স্বপ্ন, তেমনই কাজ। অবশেষে বাবা-মায়ের সেই স্বপ্নপূরণ করলেন হজরত আলী নামের এই পোশাক শ্রমিক। 

শুক্রবার (৩ মে) বিকেল ৩ টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর (পুর্বপাড়া) গ্রামের এনামুল হক ও শেফালি বেগম দস্পতির মেয়ে রেফা মনিকে (১৮) বিয়ে করেন হজরত আলী।

হজরত আলী একই উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য ও বুজরুক জামালপুর গ্রামের রফিকুল আকন্দের ছেলে। পেশায় ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছেন।

Advertisement

বর ও কনের বাড়িতে হেলিকপ্টার দেখতে উৎসুক জনতার ভিড়। ছবি: সংগৃহীত

জানা যায়, রফিকুল আকন্দ ও সালমা বেগম দম্পতির একটিমাত্র ছেলে হজরত আলী। এই ছেলেটি জন্মের পর থেকে তারা স্বপ্ন বুনেন ছেলেকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করাবেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে আকাশ পথে গিয়ে বিয়ে করলেন হজরত আলী। এই বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব ৫ কিলোমিটার। এসময় বর ও কনের বাড়িতে হেলিকপ্টার দেখতে উৎসুক জনতার ভিড় জমে।

এদিকে হেলিকপ্টার চড়ে বর আসায় খুশি মেয়ের বাবা এনমামুল হক ও মা শেফালি বেগম। তারা বলেন, আমরা গর্বিত যে, জামাই হেলিকপ্টার চড়ে আমাদের মেয়েকে নিতে এসেছে। যৌতুকবিহীন এই বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানালেন এই দম্পতি।

এ বিষয়ে বরের বাবা রফিকুল আকন্দ ও মা সালমা বেগম জানান, হজরত আলী আমাদের একমাত্র ছেলে সন্তান। আমাদের আর কোনো ছেলে সন্তান নেই। ছেলেকে হেলিকপ্টার যোগে বিয়ে করানোয় স্বপ্ন ছিল আমাদের। আজ সেই স্বপ্ন পূরণ হলো। আল্লাহর কাছে আমাদের আর কোনো চাওয়া নেই।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!