মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, ঢাকাগামী ট্রাকের সঙ্গে উত্তরবঙ্গগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ট্রাকচালক। এ ছাড়া কাভার্ডভ্যানের চালকসহ আরো দুজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
.png)