ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৬, ৯ মে ২০২৪
কালিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
ফাইল ফটো

সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে শিমুল হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার  দুপুর দেড়টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিমুল হোসেন (১৪) রামনগর গ্রামের এশার আলী কাগুচীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সাইফুর রহমান জানান, ইটভাটা শ্রমিক শিমুল হোসেন বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি শুরু হওয়ায় বাড়ির পার্শ্ববর্তী বিলে ছাগল আনতে যায়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিমুল হোসেনের। বজ্রপাতে মৃত্যুর বিষয়টি থানায় অবগত করা হয়েছে বলে জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!