প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অজ্ঞাত নারী ঐ এলাকায় নিয়মিত ভিক্ষা করতেন। আর রাতে বাসস্ট্যান্ডে অবস্থিত করতোয়া মার্কেটে ঘুমাতেন। আজ সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম জানান, ‘দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় চালক-হেলপার কাউকেই আটক করা সম্ভব হয়নি। অজ্ঞাত ট্রাকটিকে শনাক্ত করে চালক-হেলপারদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
.png)