রোববার ভোর ৫টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাংগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রইচ কাজী রাজবাড়ী সদর উপজেলার বড়ভবানীপুর গ্রামের মালাম কাজীর ছেলে। আহত ট্রাকচালক মো. আজিজ রাজবাড়ীর মহারাজপুর গ্রামের আরশাদ আলী খানের ছেলে।
মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান বলেন, ভোরে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক কাকডাংগা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকের হেলপার। আহত ট্রাকচালককে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
.png)