[ দেশজুড়ে ]
মার্কেট থেকে একের পর এক হাতবোমা উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের চেয়ারম্যান মার্কেট নামে একটি শপিং সেন্টার থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে বোমাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান, পথচারীরা শপিং সেন্টারের ভেতর দিয়ে যাওয়ার সময় একটি পলিথিনে মোড়ানো বোমার মতো বস্তু দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে একে একে তিনটি হাতবোমা উদ্ধার করে। উদ্ধারের পর হাতবোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
তিনি আরো জানান, কে বা কারা কেন এখানে হাতবোমাগুলো রেখেছিলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!