বুধবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. মাজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চত করেছেন।
.png)
মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ১ জুন রাতে কলেজছাত্র নুরুজ্জামান বাবুকে তার বাড়ির পাশের আম বাগানে ডেকে কোমলপানীয়তে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর অচেতন করে। অচেতন অবস্থায় গামছা দিয়ে তার চোখ বেঁধে তাকে অভয়নগরের পুড়াখালী গ্রামের সরকারি বাওড়ের পাশে নিয়ে রশি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে তার মরদেহ বাওড়ের কচুরীপনার নিচে লুকিয়ে রাখে। ঘটনার পরেরদিন (২ জুন) কলেজছাত্র বাবুর মোবাইল থেকে তার বাবার মোবাইলে কল করে অজ্ঞাত পরিচয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা ২ জুন অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই সূত্রধরে পুলিশ আসামি মো. রাজ্জাক পাটোয়ারীকে আটক করে পুলিশ। আটকের পর তার স্বীকারোক্তি মোতাবেক ৪ জুন বাবুর মরদেহ বাওড়ের কচুরীপনা থেকে উদ্ধার করা হয়।
নিহত নুরুজ্জামানের বাবা মো. ইমরান গাজী বাদী হয়ে ৪ জুন অভয়নগর থানায় মামলা করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে বুধবার এ রায় দেন আদালত।