নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কাজী জিয়াউল আহসান ফুয়াদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে চেয়ারম্যান জেসমিন কাজীকে গ্রেফতার করে পুলিশ।
গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের দিন রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে খুন হন কাজী জিয়াউল আহসান ফুয়াদ।
.png)
জেসমিন কাজীর স্বামী ওবায়েদ কাজী ওই ইউনিয়নে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৪ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর জেসমিন কাজী দুইদফা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।
ফুয়াদ কাজী জেসমিন কাজীর দেবর এবং ওবায়েদ কাজীর ছোট ভাই।