ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লাইসেন্স না থাকায় ঝালকাঠিতে তিন ইটভাটা বন্ধ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ১৩ মার্চ ২০২৪
লাইসেন্স না থাকায় ঝালকাঠিতে তিন ইটভাটা বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠিতে একযোগে বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় তিনটি অবৈধ ইট ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানা করা হয়েছে আরো কয়েকটি ইটভাটাকে।

বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মহিন উদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল এসব ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, লাইসেন্স না থাকায় সদর উপজেলার আব্দুল করিম ব্রিকস্, এআরএস ইটভাটা ও এমএনবি ব্রিকস্ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া আব্দুল করিম ব্রিকসকে এক লাখ, এআরএস ইটভাটাকে ৫০ হাজার ও এমএনবি ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

এ বিষয়ে অনুজা মণ্ডল বলেন, সারাদেশের অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দিতে হাইকোর্টের নির্দেশ রয়েছে। তারই ধারাবাহিকতায় ঝালকাঠিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!