ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা 

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা 
নলছিটি থানা। ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির সভাপতি ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন । 

শনিবার রাত ৯টার  দিকে পৌরসভার নান্দিকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইমরানের বড় ভাই মোহাম্মদ রাসেল। নিহত ইমরান হোসেন খাজুরিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে। 

Advertisement

জানা গেছে, শনিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে ইমরানকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। স্থানীয়রা  উদ্ধার করে নলছিটি উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়েছে। 

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি। মৃত্যুর সংবাদ এখনো জানতে পারিনি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!