ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে চলছে কালবৈশাখী ঝড়

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ১৬ মে ২০২৪
রাজশাহীতে চলছে কালবৈশাখী ঝড়
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে তাণ্ডব চালাচ্ছে কালবৈশাখী ঝড়। একইসঙ্গে হয়েছে বজ্রপাতসহ বৃষ্টি।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৬টা থেকে রাজশাহীতে কালবৈশাখী ঝড় শুরু হয়। এই নিউজ লেখা পর্যন্ত বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে। তবে এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভ্যাপসা গরমে এই বৃষ্টিতে স্বস্তি হিসেবেই উল্লেখ করছেন মানুষ।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, প্রথমে ঝড় ও এখন বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাত এখনো হচ্ছে৷ এখনো পরিমাপ করা হয়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!