বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশনা অনুযায়ী বিকেলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে, মঙ্গলবার রাতে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী পশ্চিম কান্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতারকৃত আনোয়ার উপজেলার চান্দহর ইউনিয়নের ইউনিয়নের বাঘুলী পশ্চিম কান্দ এলাকার মৃত শামসুল হকের ছেলে।
এজাহারপত্রে জানা যায়, সিংগাইর উপজেলার রিফাইভপুর চকের মা জহুরা খাতুনের নামে একটি জমি আছে। সেই জমি লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে মা জহুরা খাতুনকে চাপ দিয়ে আসছিলেন ছেলে গফুর শিকদার ও আনোয়ার শিকদার। কিন্তু জমি লিখে না দেওয়ায় গত শুক্রবার বিকেলে মা জহুরা খাতুনকে মারধর করেন গফুর ও আনোয়ার। এসময় আরেক ছেলে কহিনুর শিকদার মাকে বাঁচাতে এগিয়ে আসলে, তাকেও মারধর করেন তারা। এরপর, প্রতিবেশীরা এগিয়ে আসলে গফুর ও আনোয়ার পালিয়ে যান। পরে আহত অবস্থায় জহুরা খাতুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছেলেদের মারধর ও কিল-ঘুষিতে বৃদ্ধা মা জহুরা খাতুনের দাঁত ভেঙে গেছে।
সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় জহুরা খাতুন বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা করেছেন। মামলার পর আনোয়ার শিকদারকে গ্রেফতার এবং বুধবার দুপুরে আনোয়ার শিকদারকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।