এদিন ফরিদপুরের নগরকান্দার রামনগর ইউনিয়নের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথে এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র একটি। বাকি বুথগুলোতে ভোটার উপস্থিতি কম।
মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে সরেজমিন ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষার দ্বায়িত্বে নিয়োজিত কর্মীরা অলস সময় পার করছেন। মাঝেমধ্যে দুই একজন ভোটার এলে তাদেরকে ভোট কক্ষ দেখিয়ে দিচ্ছেন। এক পুলিশ সদস্যকে বসে বসে ইউটিউবে মোশাররফ করিমের নাটকও দেখতে দেখা গেছে।
.png)
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বাররা আমাগো কামে লাগে না। তাই এই নির্বাচন নিয়া আমাগো অত ভাবাভাবি নাই। এজন্য মানুষ কম আসতেসে।
কেন্দ্রের দ্বায়িত্বরত প্রিসাইডিং মো. রাজ্জাক তালুকদার বলেন, সকাল ৯টা পর্যন্ত এক ঘণ্টায় ৩ হাজার ৩৬৬ ভোটের বিপরীতে ৮৫টি ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই হার বাড়বে।
কৃষি প্রধান এলাকা হওয়ায় মানুষ মাঠের কাজে গেছেন। দুপুরের দিকে চাপ বাড়তে পারে বলে জানান তিনি।