ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোট দিতে এসে কেন্দ্রেই মারা গেলেন ইউসুফ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৫, ২১ মে ২০২৪
ভোট দিতে এসে কেন্দ্রেই মারা গেলেন ইউসুফ
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুরর ইউপির বড়ই চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে এসে স্ট্রোক করে ইউসুফ মণ্ডল  নামে এক ভোটারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

ইউসুফ মণ্ডল নবাবপুর ইউপির চর দক্ষিণবাড়ি গ্রামের হানু মন্ডলের ছেলে।

ভোটকেন্দ্রের ইনচার্জ এএসআই আব্দুর রহমান বলেন, ভোট দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে মাঠের মধ্যে লুটিয়ে পড়েন ইউসুফ মণ্ডল। এ সময় স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে যান। পরে শুনেছি তিনি মারা গেছেন।

Advertisement

ইউসুফ মণ্ডলের বড় ভাই নওশের মণ্ডল জানান, তার ভাই কৃষি বিপণন অধিদফতরে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ডায়াবেটিস ও হার্টের অসুস্থতার কারণে তিনি ৭-৮ মাস আগে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে ঢাকায় একটি বেসরকারি এনজিওতে এবং ছোট ছেলে সরকারি চাকরি করেন। মেয়ে বিয়ে হয়ে যাওয়ায় স্বামীর বাড়িতে থাকেন। বাড়িতে শুধু তিনি ও তার স্ত্রী থাকেন। সকালে তিনি ভোট দিতে এসে স্ট্রোক করে কেন্দ্রেই মারা যান।

জানা গেছে, এই কেন্দ্রে ভোটার রয়েছেন ৩ হাজার ৪৯০ জন। বালিয়াকান্দিতে ২ জন চেয়ারম্যান, ৬ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!