ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজশাহীতে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, আটক ২৪

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১১, ২১ মে ২০২৪
রাজশাহীতে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, আটক ২৪
ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোট ২৪ জনকে আটক করেছে র‍্যাব। এতে দুই চেয়ারম্যান প্রার্থীর অন্তত ৬ সমর্থক আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে ভোট চলাকালীন সময়ে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ সরদার ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের সমর্থদের মাঝে সংঘর্ষ শুরু হয়। হামলার ঘটনায় বাড়ানো হয় গোয়েন্দা তৎপরাতা। তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক জানান, সকালে গোপাল উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে বিছিন্ন একটি ঘটনা ঘটেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সেখানে এখন গ্রহণ চলছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!