শুক্রবার দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের বরমী-গফরগাঁও আঞ্চলিক সড়কের ইসলাম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য দাদন মীর বলেন, নান্দিয়া সাঙ্গুন বাজার থেকে বরমী গফরগাঁও আঞ্চলিক সড়ক ধরে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন লিমন। এ সময় ইসলাম মার্কেটের কাছে পৌঁছালে দ্রুত গতির একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান লিমন।
.png)
শ্রীপুর থানার এসআই আবু রায়হান জানান, প্রাইভেটকারটি ময়মনসিংহে জব্দ করা হয়েছে। গাড়িটি থানায় আনা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।