[ দেশজুড়ে ]
গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর
ফাইল ফটো
ঠাকুরগাঁওয়ে গর্তের পানিতে পড়ে আড়াই বছর বয়সী মো. নাইয়ুম হাসান সীন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মো. নাইয়ুম হাসান সীন সনগাঁও গ্রামের মো. নাজমুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির।
.png)
মৃত ওই শিশুর দাদা মো. আব্দুল বাসেদ জানান, সকালে আমি বাড়ির পাশে ফসলের মাঠে ধান কাটছিলাম। আমার নাতি সেখানে গিয়েছিল। পরে সে আমাকে তার দাদির কাছ থেকে পান এনে দিয়ে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে চলে যায়। আর আমি মাঠে ধান কাটতে থাকি। এরপর তাকে অনেকক্ষণ না খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে দেখি বাড়ির পাশে বৃষ্টির পানি জমাট হওয়া একটি গর্তে পড়ে আছে সে।
ওসি ফিরোজ কবির বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!