[ দেশজুড়ে ]
ঘুমন্ত নারীকে সাপের ছোবল, হাসপাতালে গেল প্রাণ
ফাইল ফটো
চুয়াডাঙ্গা সদর উপজেলার আড়িয়ার চক গ্রামে সাপের ছোবলে সাজেদা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুন) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত সাজেদা বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়ার চক গ্রামের আহসান আলীর স্ত্রী।
আহসান আলী বলেন, রাতে ঘুমন্ত অবস্থায় একটি সাপ আমার স্ত্রীকে ছোবল দেয়। সাপটি আমিও দেখি। পরে সাপটি মেরে ভোরের দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমার স্ত্রীকে ভর্তি করি। সোমবার দুপুর ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
দর্শনা থানার ওসি (তদন্ত) বিপ্লব কুমার সাহা বলেন, সাপের ছোবলে একজন নারীর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!