ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জের ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ৪ জুন ২০২৪
মুন্সীগঞ্জের ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাটিবোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এ সময় বাল্কহেডে থাকা পাঁচজন স্টাফকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি আমিনুল ইসলাম।  

এদিকে বাল্কহেডে ধাক্কা লাগায় যাত্রীবাহী লঞ্চটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাটের অদূরে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন ধলেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে পটুয়াখালীর চরমুলতান এলাকায় যাচ্ছিলো। পথিমধ্যে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের অদূরে ধলেশ্বরী নদীতে বরিশালের মুলাদি থেকে বক্তাবলির উদ্দেশ্যে মাটি বোঝাই করে আসা বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। লঞ্চের ধাক্কায় বাল্কহেডটি নদীতে ডুবে যায়। এ সময় বাল্কহেডে থানা পাঁচজন স্টাফকে স্থানীয়রা উদ্ধার করে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নিয়ে আসে।

এদিকে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগায় ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী লঞ্চ এমভি পূবালী-৯ কে নিরাপদে তীরে নোঙর করা হয়েছে। ঢাকা সদরঘাট থেকে অপর আরেকটি লঞ্চ এরইমধ্যেই রওনা হয়েছে। ওই লঞ্চটি এসে দুর্ঘটনা কবলিত লঞ্চের যাত্রীদের নিয়ে পটুয়াখালী রওনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!